সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে - ধর্মসচিব
ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটি আমাদের ঐতিহ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে।
আজ দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর মতিঝিলে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্মসচিব বলেন, মানবতা প্রতিটি ধর্মের গুরুত্বপূর্ণ অংশ। মানুষকে সবসময় সম্মান করতে হবে। আমরা সমাজে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের মানুষ একত্রে বসবাস ও চলাফেরা করি। এটি আমাদের সমাজের বৈচিত্র্য। এই বৈচিত্র্যময় সমাজকে বিনষ্ট হতে দেওয়া যাবে না।
ধর্মসচিব আরো বলেন, মুসলমানদের মধ্যেও নানা মতভেদ আছে। আমরা এটিকে অভিযোজন (এডজাস্ট) করেই চলি। আমাদের এই বৈচিত্র্যময় সমাজে বিভিন্ন ধর্মের মানুষদেরকেও অভিযোজন করেই চলতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে।
হামিদ জমাদ্দার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে
নির্বিঘ্ন করতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ পর্যন্ত দেশের কোথাও তেমন উল্লেখযোগ্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি দূর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানান এবং শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে ধর্মসচিব মতিঝিলের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল বক্তৃতা করেন। এসময় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।
Admin / Admin
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী