আইডিয়াল স্কুল এন্ড কলেজে সহোদর কোটায় ১০০% ভর্তি নিশ্চিত করার দাবিতে অভিভাবকদের মানববন্ধন।
আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল এর শিক্ষার্থীদের মহোদর-সহদোরা ও জমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ১০০% ভর্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা। শনিবার ( ১২ অক্টোবর ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, ঢাকা মহানগরীর জনসংখ্যার দিক দিয়ে ঘনবসতীপূর্ণ শহর হওয়ায় যানজট লেগেই থাকে। তাছাড়া অভিভবকদের কর্মব্যস্ততা,অর্থনৈতিক ব্যয় ও মায়েদের এক স্কুল থেকে অন্য স্কুলে যাতায়াত করা বেশ কষ্টকর। এছাড়া আইডিয়াল স্কুলের মতো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই প্রতিষ্ঠানের অতীত ও চলমান সুনাম বৃদ্ধির প্রয়োজনে ও শিক্ষার্থীদের মেধাবী এবং ভালো ফলাফল করার স্বার্থে তাদের (ভাই-বোনদের) সহোদর-সহদোরা ও যমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ১০০% ভর্তি নিশ্চয়তার দাবি জানান অভিভাবকরা।
তাঁরা আরও বলেন, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ১০০% সহোদর কোটায় ভর্তি নিয়ে নেয়। কিন্তু আইডিয়াল স্কুলে ২%, ৫% ভর্তি দেখালেও আদৌ নেওয়া হচ্ছে না। তাঁরা ২%, ৫% নয়, ১০০% ভর্তির দাবি জানায় এবং দুই প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করে হয়রানির শিকার হতে চায় না কেউ।
অভিভাবকরা শিক্ষা উপদেষ্টা, স্কুলের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে অভিভাবকদের মধ্য বক্তব্য রাখেন টি এইচ এম জাহাঙ্গীর,ইফতেখার আলম,নাহিদা সুলতানা মুন্নী,আফরোজা আক্তার আশা,মোস্তাফিকুর রহমান,এ কে এম হাবিবুর রহমান,মো:উসমান গণি,জাকির হোসেন মজুমদার,গোলাম মোহাম্মদ,মোহাম্মদ আলমগীর,মাসুদুর রহমান,শামসুদ্দোহা মাসুদ,আখতারুজ্জামান রেজা,আয়েশা আক্তার,মোহসেনা আখতার রেখা,জিহাদুজ্জামান,মুন্নী আখার ও মোহাম্মদ আব্দুস সালাম।
আগামী ২০ অক্টোবর একই দাবিতে আইডিয়াল স্কুল অন্যান্ড কলেজ মতিঝিলের সামনে মানববন্ধন হবে বলে জানিয়েছেন অভিভাবকরা।
Rp / Rp
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার”: ববি হাজ্জাজ
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে -- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে
৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি
স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে
শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
Link Copied