বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) হত্যার বিচারের দাবিতে আন্দোলন আরও জোরদার করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের ছয় দিন পার হলেও জড়িত সকল আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্র জানায়, গত ৯ জুন রাতে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।
আন্দোলনকারীদের দাবি, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখা হয়েছে।
অবরোধ কর্মসূচিতে অংশ নেন বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক রেজা শেখ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আল কায়েসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অবরোধের কারণে ইউনিয়নের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও জরুরি সেবার আওতায় থাকা অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী পরিবহন এবং কাঁচামালবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের দ্রুত সুস্থতা এবং নিহত বাদল মোড়লের আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
৫ নং বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক বলেন,বাদল মোড়ল হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আগামীকাল ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সকল আসামির গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।
Ahad Hossain / Ahad Hossain
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার”: ববি হাজ্জাজ
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে -- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে
৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি
স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে
শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ