ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ৩:৫১
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষাখাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। আগামীতে দুই দেশের সম্পর্কের অগ্রগতিতে শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন করবে। 
 
আজ রাজধানীর একটি হোটেলে 'পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ও এডুকেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
 শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষার্থী বৃত্তির পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরও  বৃদ্ধি পাবে। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মান অত্যন্ত ভালো। বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে কোনো খরচ ছাড়াই পড়াশোনার সুযোগ পাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন ও জীবনযাত্রার জন্য মাসিক যে বৃত্তি দেওয়া হচ্ছে, তা তাদের পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে সহায়ক হবে। আগামীতে পাকিস্তানের মতো এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি বিদেশি শিক্ষার্থী বৃত্তি ও মানসম্মত শিক্ষার মাধ্যমে আকৃষ্ট করা হবে। 
 
শিক্ষামন্ত্রী এডুকেশন এক্সপো উদ্বোধনের পর পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন। এসময় মন্ত্রী ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’-এর দ্বিতীয় ধাপের সফল বাস্তবায়নের জন্য শুভকামনা জানান।
 
উল্লেখ্য, 'আল্লামা ইকবাল স্কলারশিপ'- এর আওতায় আগামী ৫ বছরে এদেশের মোট ৫০০ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে পাকিস্তানে পড়ালেখার সুযোগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবছর 'এডুকেশন এক্সপো' তে পাকিস্তানের মোট ২০টা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।  ইতোমধ্যে, প্রথম পর্যায়ে বাংলাদেশ থেকে মোট ৭৪ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য পরীক্ষার মাধ্যমে বাছাই করে  বৃত্তি প্রদান করা হয়েছে।  তারা এখন পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ।

Rp / Rp

প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী   ববি হাজ্জাজ 

বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক  সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে

শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন

শতভাগ বই পরিমার্জন হবে, শারীরীক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক —শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা — শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত  অধ্যায় -- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী