দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয় --ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয়। দেশের যেকোন ক্রান্তিকালে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।
গতকাল বিকালে চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ওবায়দিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এদেশের ইতিহাসে যতবার ফিতনা- ফ্যাসাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে ততবারই আলেম-ওলামারা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছেন। ভবিষ্যতেও যদি কোন অপশক্তি কখনও এদেশে ইসলামের ওপর আঘাত করার চেষ্টা করে তাহলে আলেমসমাজ তা রুখে দেবে। ইসলাম ধর্মকে নিয়ে কোন হীন চক্রান্ত এদেশে সফল হবে না।
ধর্ম উপদেষ্টা আরো বলেন,আমরা ক্ষমতা ভোগের অভিপ্রায় নিয়ে দায়িত্ব গ্রহণ করিনি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই পথ সুগম করতেই আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সংস্কারমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার। এরপর ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে যথাসময়ে নির্বাচন দেওয়া হবে।
ড. খালিদ বলেন, অন্তর্বর্তী সরকার যেসময়ে দায়িত্ব গ্রহণ করেছে সেসময় দেশের পরিস্থিতি ছিলো নাজুক। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকটসহ সরকারকে নানামুখী সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতার ফলে এসব সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। এ দেশের মানুষ যে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন লালন করে সেরূপ রাষ্ট্র বিনির্মাণের পথে সরকার এগিয়ে যাচ্ছে।
জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, মাদ্রাসার সিনিয়র শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied