ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ১২:৪৬
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, 
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা ও ৭৫ এ সিপাহী বিপ্লবের পর যে মানুষটিকে জনতা খুঁজে এনে ক্ষমতার আসনে বসিয়েছিলেন, তিনি বিএনপি'র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এছাড়া, ১৯৯০ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরও এ দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে।
 
আজ রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (জেটেব) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণে এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মানে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সাথে নিয়ে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে থাকবে সুশাসন। অন্যায়, দুর্নীতি এবং স্বৈরাচারের কোনো স্থান থাকবে না, সবাই মাথা উঁচু করে দাঁড়াবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে জুলাইয়ের শহিদ ও আহত যোদ্ধাদের সব ধরনের সহযোগিতা প্রদানের নির্দেশনা ইতোমধ্যেই প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে দিয়েছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।
 
মন্ত্রী আরও বলেন, এই গণঅভ্যুত্থান একদিনে হয়নি, গত ১৭ বছরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ অন্যান্য দলের প্রতি যে নিপীড়ন, নিষ্পেষণ, গুম, খুন ও হত্যা সংঘটিত হয়েছে তারই চূড়ান্ত রূপ ছিল এই গণঅভ্যুত্থান।
 
অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী  বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা না, দীর্ঘদিনের জনরোষের প্রতিফলন। এ গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের দ্বারা সংঘটিত হয়নি, যখন এদেশের ১৮ কোটি মানুষ একত্রে গণঅভ্যুত্থানের শামিল হয়েছে তখনই এই অভ্যুত্থানের সমাপ্তি হয়েছে।
 
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শহীদের আত্মত্যাগকে অন্তরে ধারণ করেন যা তার কার্যক্রমের মাধ্যমেই প্রতিফলিত হচ্ছে। 
 
অনুষ্ঠানে জুলাই শহিদ ইঞ্জি: সাজ্জাদ হোসেনের মা, সেলিম তালুকদারের বাবা এবং আতিক আহমেদের বড় ভাই তাদের সন্তান ও ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের কথা উপস্থিত সকলের সামনে বর্ণনা করলে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। 
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা,  জেটেবের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেটেব-এর সভাপতি ইঞ্জি: মো: ফখরুল আলম।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী