দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে। দেশেই যদি হেপাটাইটিস বি–এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় তাহলে রোগীদের বিদেশমুখিতা ও চিকিৎসা খরচ কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।
আজ ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি কর্তৃক 'বিশ্ব হেপাটাইটিস দিবস' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'Elimination for everyone, Everywhere, Right now
মন্ত্রী বলেন, বাংলাদেশের একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠী ফ্যাটি লিভারে আক্রান্ত, কিন্তু তারা অবহিত নন। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের কারণে বাংলাদেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে মন্ত্রী জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানান।
মন্ত্রী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে নিয়োগ প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডে মূল্যায়নের জন্য বিদেশি ও আঞ্চলিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করায় চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অন্যান্য মেডিকেল কলেজসমূহকেও এধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
একপর্যায়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সকল গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানালে মন্ত্রী এ দাবিকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তা বাস্তবায়ন করার জন্য মন্ত্রী তাঁর অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন।
এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি (অবৈতনিক) অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিএমইউ এর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল এর চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied