ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সূলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষি পণ্য --বাণিজ্য উপদেষ্টা


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৩:৫৬
সরকারি উদ্যোগে সূলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষি পণ্য। এতে তাদের সুবিধা হবে বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি ওএমএস কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন তিনি।
কার্যক্রম উদ্বোধন করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভোক্তারা যাতে সুলভ মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু পায় সেজন্য আমাদের এ প্রচেষ্টা। আমরা সবার সহযোগিতা কামনা করি। 
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা ন্যায্যমূল্যে ডিম, আলু, পেঁয়াজ, সবজি যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেজন্য এ কার্যক্রম নিয়েছি।
 
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম উপস্থিত ছিলেন। 
 
প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য দেওয়া হবে।স্থানগুলো হলো- খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা। 
 
এই কর্মসূচির আওতায় জন প্রতি এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা,  ১ কেজি কাঁচা পেপে ২০ টাকায় এবং পাঁচ কেজি বিভিন্ন ধরণের  সবুজ শাক-সবজি প্যাকেজ আকারে বিক্রি করা হবে। 

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী