ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বাগেরহাটে র‍্যালী ও আলোচনা সভা


নাকিব মিজান, বাগেরহাট photo নাকিব মিজান, বাগেরহাট
প্রকাশিত: ২২-১০-২০২৪ বিকাল ৫:৫১
“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যক সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে শহরের পুরাতন পুলিশ লাইন এর সামনে থেকে নিরাপদ সড়ক চাই সংগঠন,  বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। 
পরে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিআরটিএ বাগেরহাট সার্কেলের আয়োজনে নিরাপদ সড়কে করনীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার তৌহিদুল আরিফ। সভায় বিআরটিএর সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের সভাপতি আলী আকবর টুটুল, নিরাপদ সড়ক চাই‘র নেতা মাসুদুল হক, এইচ এম মইনুল ইসলামসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে পথচারী যানবাহনের চালক সহ সড়ক ব্যবহারকারীদের সতর্ক হতে হবে। সড়কে চলাচলের সময় সকলকে আইন মেনে সতর্কভাবে যাতায়েত করতে হবে। সেই সাথে লাইসেন্স ছাড়া চালক ও ফিটনেস বিহীন যানবাহনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেন বক্তারা।

Rp / Rp

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ