নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে - শারমিন এস মুরশিদ
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশে গত ৫৪ বছরে অনেক উন্নয়নের কথা শুনেছি কিন্তু তারপরেও কেন নারী ও শিশু নির্যাতন হচ্ছে, অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে । তিনি বলেন আমরা অন্তরবর্তীকালীন সরকার সামাজিক প্রবর্তনের দাবিতে এসে উন্নয়নের নামে ধ্বংসস্তূপ পেয়েছি। এই ধ্বংসস্তূপের সরকারের কাঠামোর ভিতরে এসে সকল দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছি । নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে ।
তিনি আজ ঢাকায় গুলশান আলোকি হোটেলে রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ পরিচালিত একটি গবেষণার ফলাফল উপস্থাপনে অ্যাডভোকেসি শেয়ারিং সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান ।
সেমিনারটির সভাপতিত্ব করেন রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রওনক জাহান। ক্লোজিং গ্যাপ; সংখ্যালঘু, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং যুবকদের সরকারি সেবায় প্রবেশধিকার মূল্যায়ন: প্রতিবন্ধকতা এবং ভবিষ্যত নির্দেশনা " শীর্ষক এই গবেষণা সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয় । গবেষণাটি চারটি জনগোষ্ঠীর ( সংখ্যালঘু, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং যুবকদের সরকারি সেবাগুলোতে যেমন স্বাস্থ্য,শিক্ষা,বাসস্থান,সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানে এক্সেসিবিলিটি,প্রাপ্যতা, মান সংক্রান্ত সেবাগুলোতে অন্তর্ভুক্তি গ্রহণযোগ্যতা,প্রাপ্যতা এবং প্রতিক্রিয়াশীলতার দিকগুলো আলোচনায় তুলে ধরা হয়েছে যেখানে বিশেষভাবে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর গুরুত্বারোপ করা হয়েছে । আলোচক হিসেবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস(সিপিজে) এর নির্বাহী পরিচালক মনজুর হাসান, অ্যাকশান এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাস কবির , রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ এর সহকারী পরিচালক রুহি নাজ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন ও সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি মুল বক্তব্যের আলোচক হিসেবে নিজের বক্তব্য উপস্থাপন করেন ।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল