ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নারীর প্রতি সহিংসতা সামাজিক ব্যাধি দুর করতে হবে - - উপদেষ্টা শারমীন এস মুরশিদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৩:২৮

নারীর প্রতি সহিংসতা সামজিক ব্যাধি দুর করতে হবে 

       ---উপদেষ্টা শারমীন এস মুরশিদ

 

 আলী আহসান রবি

শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

 

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা একটি সামজিক ব্যাধি। পরিসংখ্যান মতে সারা বিশ্বের মত বাংলাদেশেও এটা ক্রমশ বাড়ছে। যখন কেউ নারী নির্যাতন করে এবং যদি কেউ দিনের পর দিন  তা সহ্য করতে থাকে- দুজনের কেউই মানুষ থাকে না। সমাজ থেকে এ ব্যাধি দুর করতে হবে ।

তিনি আজ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক  পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদকরণ বিষয়ে অংশীজনের অংশগ্রহণে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক ও  মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা নাসরিন।

 নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধার ও সুস্থ্য অবস্থায় পরিবারে ফিরিয়ে দেওয়া একটি জটিল প্রক্রিয়া উল্লেখ করে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নির্যাতনের যে ঘটনাগুলো ঘটে তা বেশির ভাগই সঠিকভাবে চিহ্নিত করা যায় না এবং শারীরিক নির্যাতন দমনের পাশাপাশি মানসিক ও আর্থিক ক্ষতির জন্য যে মামলা হতে পারে তা অনেকেরই অজানা। তিনি বলেন তরুণ সমাজ জেগেছে, তাদেরকে সাথে নিয়ে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে সকল অংশীজনের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সমাধান খুঁজে বের করতে হবে।

পারিবারিক সহিংসতার ঘটনা ঘটানার ২৪ ঘণ্টার মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়ে উপদেষ্টা বলেন,  নির্যাতনের শিকার নারী বা শিশুকে পুর্নবাসন প্রক্রিয়ার মাধ্যমে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে এ মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে।

 আমাদের দেশেও ছেলেদের মধ্যে সংবেদনশীল  সুপুরুষ আছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, পারিবারিক সহিংসতা সম্পর্কিত সেমিনার, কর্মশালাসহ অন্যান্য আনুষ্ঠানিকতায় নারীদের সাথে পুরুষদেরও অংশগ্রহণ বাড়াতে হবে। বিদ্যমান সমাজ কাঠামোতে একটি ছেলে পরিবার থেকেই শিক্ষা নেয়, নারীকে নির্যাতন করলে সমাজ তা খারাপ চোখে দেখে। আসুন আমরা আমাদের সমাজ থেকে সকল অন্যায়, নির্যাতন দুর করার মানসিকতা নিয়ে সুন্দর আগামী গড়ি এ প্রত্যাশা ব্যক্ত করেন । 

Rp / Rp

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ