ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পাটব্যাগ চালুর উদ্যোগে পাটের দাম বেড়েছে -- উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১০:৪৭

পাটব্যাগ চালুর উদ্যোগে পাটের দাম বেড়েছে। দেশে পাটের অনেক ফেব্রিকস তৈরি হচ্ছে। বিভিন্ন দেশে দূতাবাসে পাটপণ্য প্রদর্শনীর কর্নার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের পাটপণ্যের আরো বেশি প্রচার হবে। টেক্সটাইল এবং পাটখাতে বেশি গবেষণার জন্য আলাদা গবেষণাধর্মী প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তুতি হচ্ছে। ইংরেজি ভাষা দুর্বলতায় অনেকে চাকরি পায় না, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ব্যবহারে মাধ্যমে দক্ষতা বাড়িয়ে এদেশের কর্মসংস্থান বাড়াতে কাজ করতে হবে। '

টেক্সটাইল টুডে রাজধানীর রিজেন্সি হোটেলে শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে 'টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৪' অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। এসময় উপদেষ্টা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। 

মোট চারটি ক্যাটাগরিতে চারটি কোম্পানিকে এই পুরস্কার দেওয়া হয়। এগুলো হলো, মাসকো গ্রুপ-প্রসেসিং (গার্মেন্টস) ক্যাটাগরি, উর্মি গ্রুপ-প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরি, শাশা ডেনিমস- মার্কেটিং এবং মার্কেট ডেভেলপমেন্ট ক্যাটাগরি এবং কোটস বাংলাদেশ-এইচআর/অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাতেম, সভাপতি, বিকেএমইএ ও শওকত আজিজ রাসেল, সভাপতি, বিটিএমএ এবং সভাপতিত্ব করেন প্রফেসর ড. আইয়ুব নবী খান, প্রো-ভিসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি)।

পুরষ্কারগুলো দেওয়া হয়েছে টেক্সটাইল এবং পোশাক শিল্পের উন্নতির সংস্কৃতিকে উৎসাহিত করে বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রয়োজনগুলি মোকাবেলা করে এমন উদ্ভাবনী সমাধান বিকাশের জন্য শিল্প সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করে। টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ডের লক্ষ্য হল বস্ত্র ও পোশাক শিল্পে অগ্রগামী প্রচেষ্টাকে উদযাপন করা এবং স্বীকৃতির মাধ্যমে সংস্থাগুলির প্রচার করা যা টেক্সটাইল সেক্টরে উৎকর্ষ ও উদ্ভাবনের নতুন মান স্থাপন করছে। এটি বস্ত্র ও পোশাক শিল্পে উৎকর্ষের মাপকাঠি হিসেবে কাজ করবে।

টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড আজকের প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে প্রাসঙ্গিক থাকার ক্ষেত্রে উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দেয় এবং বস্ত্র ও পোশাক শিল্পকে সৃজনশীলতা, স্থায়িত্ব এবং ক্রমাগত উন্নতিকে অগ্রাধিকার দিতে উৎসাহিত করে। এই উদ্যোগের মাধ্যমে, টেক্সটাইল টুডে একটি ভবিষ্যত- প্রস্তুত শিল্প তৈরি করার ক্ষেত্র প্রস্তুত করে এবং বিশ্বব্যাপী বস্ত্র ও পোশাক শিল্পে উদ্ভাবনের পথে নেতৃত্ব দেয়ার লক্ষ্য রাখে।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী