স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন। ২৮ অক্টোবর সোমবার সকাল ৯টায় উপদেষ্টা মহোদয় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে স্বাগত জানান। এরপর মাননীয় উপদেষ্টাকে একদল চৌকস অগ্নিসেনা সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। অভিবাদন গ্রহণ শেষে মাননীয় উপদেষ্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অগ্নিনির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জাম ও গাড়ি-পাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি আগ্রহ সহকারে বিভিন্ন সরঞ্জামের কার্যপরিধি ও সুবিধাসমূহের বর্ণনা শোনেন।
এরপর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অবস্থানরত কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ সময় স্বাগত বক্তব্য দেন। এরপর ফায়ার সার্ভিসের কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি। এরপর মাননীয় উপদেষ্টা কর্মকর্তাদের বিভিন্ন মতামত ও বক্তব্য শুনতে চান। এ সময় উপস্থিত কর্মকর্তাগণ ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক মাননীয় উপদেষ্টাকে অবহিত করেন। উপদেষ্টা মহোদয়ের সদর দপ্তর পরিদর্শনে ফায়ার সার্ভিসের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অণুপ্রাণিত ও উজ্জীবিত হয়েছেন বলে তারা অভিমত প্রকাশ করেন।
মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর উদ্যোগ গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন। মাননীয় উপদেষ্টার বক্তব্যের পর মহাপরিচালক মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর মাননীয় উপদেষ্টা কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। মাননীয় উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের সাথেও কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, তবে সীমাবদ্ধতা আছে। দেশে এখনো ৩২টি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ বাকি আছে, আমরা তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো। এছাড়া ফায়ার একাডেমির জমি অধিগ্রহণ করা হয়েছে, তা ব্যবহার উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ফায়ার সার্ভিস-এর পরিচালকগণ, উপপরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
Admin / Admin
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী