আদর্শ রাষ্ট্র গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য -- ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেমসমাজ হলেন আলোকবর্তিকা। তারা সমাজে আলো বিকিরণ করে। মানুষকে আলোর পথে আহ্বান করে। আদর্শ রাষ্ট্র গঠনে আলেমসমাজের ভূমিকা অপরিহার্য।
আজ বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি ও দুর্নীতি প্রতিরোধে ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আলেমদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের মুসল্লীদের সাথে আলেমদের নিবিড় যোগাযোগ আছে। ওলামায়ে কেরামদের এই জনসম্পৃক্ততাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে।
মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লীতে ভরে যায়। ওলামায়ে কেরামেরা দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না। উপদেষ্টা দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ওলামায়ে কেরামদেরকে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানান।
উস্তাদের খেদমতের তাৎপর্য তুলে ধরে ড. খালিদ বলেন, উস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই উস্তাদের খেদমত করতে হবে। তিনি আরো বলেন, মেধা আল্লাহর দান। এই মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের দৃষ্টিকে প্রসারিত করার অনুরোধ জানান।
মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শামসুল হুদা খানের সভাপতিত্বে এ সভায় উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদসহ স্থানীয় ওলামায়ে কেরামেরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওলামা মশায়েখ পরিষদ আয়োজিত ইসলামি মহাসম্মেলনে অংশগ্রহণ করেন।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল