স্কুলে ভর্তির আবেদন ১২-৩০ নভেম্বর, ডিজিটাল লটারি ডিসেম্বরে
দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ, ২০২৫ সালেও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে।
লটারির মাধ্যমে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবে। এ প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আবেদন শেষে ডিসেম্বরে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অনুষ্ঠিত সভায় শূন্য আসনের তথ্য সংগ্রহ, আবেদনের সময়সীমা ও ডিজিটাল লটারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
মাউশি সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে শূন্য আসনের তথ্য চাওয়া হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে এসব তথ্য দিতে হবে।
কোনো শ্রেণি শাখার জন্য শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি দেওয়া যাবে না। তথ্য ফরমে ঢাকা মহানগরের প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ‘ক্যাচমেন্ট’ এলাকা হিসেবে নির্ধারণ করবেন।
২০২০ সাল পর্যন্ত শুধুমাত্র প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হতো। করোনাভাইরাসের কারণে ২০২১ সাল থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়। এবছরও অন্তর্বর্তী সরকার সেই নিয়ম বহাল রেখেছে। ফলে ডিজিটাল লটারির মাধ্যমেই কে, কোন স্কুলে ভর্তির সুযোগ পাবে; তা নির্ধারণ করা হবে।
Admin / Admin
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার”: ববি হাজ্জাজ
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে -- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে
৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি
স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে
শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ