রাজশাহীতে র্যাবের অভিযানে এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ী হতে একজন কুখ্যাতু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী।
গত ২৮ শে অক্টোবর রাত্রী-০৪.০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টি নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১ মোঃ আরিফুল ইসলাম (৪২), পিতা মোঃ আজিজুল হক সাং- সাগুয়ান ঘুন্টি, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত হেরোইন ৬০০ গ্রাম, মাদক প্যাকেজিং মেশিন ১টি, মাদক পরিমাপক মেশিন ১টি উদ্ধার করে।র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টিপাড়া গ্রামস্থ ১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১ জনকে হাতে-নাতে আটক করে। পরবর্তীতে উক্ত আসামীর বসতবাড়ীর ভিতরে থাকা মাটির চুলার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায়ত ৬০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করে।
আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত হিরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উক্ত আসমাীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
Rp / Rp
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬