ঢাকা শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বরগুনার আমতলীতে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কলেজছাত্রী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে


মোস্তফা কাদের, বরগুনা  photo মোস্তফা কাদের, বরগুনা
প্রকাশিত: ৩১-১০-২০২৪ রাত ৮:৩৪

বরগুনার আমতলীতে  ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 

ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুৎতায়িত হয়ে এক  ছাত্রীর হাত কেটে ফেলতে হয়েছে। কলেজ পড়ুয়া এই কিশোরীর বরণ করতে হয়েছে পঙ্গুত্তকে। বর্তমানে সে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে, বরগুনা জেলার আমতলী উপজেলা শহরের সময় মেডিকেয়ার এন্ড হসপিসে। ক্লিনিকের ছাদে অরক্ষিত ভাবে বিদ্যুৎ এবং এসির তার রেখে দেওয়ায় এই দূর্ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে ,এর আগেও চার জন রোগীর স্বজন একই ভাবে বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়েছে। ক্লিনিকের মালিক পক্ষ প্রভাশালী হওয়ায়  বার বার তারা পারপেয়ে যায়। এদিকে এই ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ উল্টো নিজেদের নির্দোষ দাবী করে আহত ছাত্রীকে দায়ি করছে।

মার্জিয়া আক্তার কলেজ পড়ুয়া একজন মেধাবী শিক্ষার্থী। আপন বড় বোনের সিজারিয়ান অপারেশনের জন্য এসেছিল বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী-কুয়াকাটা সড়কে অবস্থিত সময় মেডিকেয়ার এন্ড হসপিসে। বোনের ফুটফুটে পুত্র সন্তান হয়েছে, সবাই আনন্দে আপ্লুত। সেই শিশু সন্তানের কাঁথা এবং বোনের কাপর রোদে শুকানোর জন্য ১৪ অক্টোবর গিয়েছেন ওই ক্লিনিকের ছাদে কিন্তু কিছু বুঝে ওঠার সাথে সাথে তাকে বিদ্যুৎএ আটকে ধরে। তার কিছুটা দূরত্ত্বে ছিল অন্য অরেক ছোট বোন। সে দেখে মার্জিয়া নির্বাক হয়ে দাড়িয়ে আছে এবং কোমর ও হাতে আগুন ধরে গেছে। তখন ছোট বোন চিৎকার দিলে লোকজন ক্লিনিকের মেইন সুইচ বন্ধ করে দিলে মার্জিয়া লুটিয়ে পড়ে যায়। তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে   কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে  স্থানান্তর করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসার এক পর্যায়ে ১৭ অক্টোবর মারজিয়ার ডান হাতের সম্পূর্ন অংশ কেটে ফেলতে হয়েছে। তার পীঠে  ও শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুতে পোড়া অংশে বড়বড় ক্ষত সৃষ্টি হয়েছে। এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।

এদিকে এই ঘটনায় মার্জিয়ার স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে বরগুনা পুলিশ সুপার ও আমতলী থানায় অভিযোগ দায়ের করেছে।  অভিযোগ রয়েছে ,ক্লিনিকের মালিক পক্ষ প্রভাশালী হওয়ায়  রাজনৈতিক এবং  প্রশাসনিক হস্তক্ষেপে এ যাত্রায়ও  পারপেয়ে যাবার চেষ্টা করছে। 

এবিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন,আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।

Rp / Rp

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএজেপি'র

বাগেরহাটে জামাত নেতার অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদপুরের "কচুয়ার সন্তান " ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল

সাটুরিয়ায় সাধারণ ভোটারদের উদ্যোগে ধানের শীষের বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর

আগে হবে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন ,পে- স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না

ভোট কেন্দ্র দখল করতে আসায় যৌথ বাহিনীর প্রতীকি মহড়া

আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নৌবাহিনীর হাতে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার

ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই - শেখ মঞ্জুরুল হক রাহাদ

দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায় : মামুনুল হক

বাগেরহাটে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন হুমকির মুখে

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন