ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে চলছে বৈঠক


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ১:১১

আগামী বছরের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার ইজতেমাকে নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

এ বৈঠকে উপস্থিত রয়েছেন তথ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা মোঃ আদিলুর রহমান।

প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্টিত হয় বিশ্ব ইজতেমা। গত কয়েক বছরের মতো এবারও সেই ইজতেমাকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বৈঠক।

প্রতি বছর দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন। এ ছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকেও অনেক মুসল্লি ইজতেমায় অংশ নিতে আসেন।

তাবলিগ জামাতের বিরোধের কারণে কয়েক বছর ধরে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। সবশেষ গত বছরও প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন।

তবে এবার দুই পর্বে না করে একত্রে ইজতেমা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। গত ২২ অক্টোবর আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সরকারের সে লক্ষ্য পূরণ হবে কিনা, তা আজকের বৈঠকের পরই জানা যাবে।

Rp / Rp

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ