নতুন ধর্মসচিব আফতাব হোসেন, স্বেচ্ছায় চাকরি ছাড়লেন এএসপি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) এ কে এম আফতাব হোসেন প্রামাণিক। তাকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মু. আ. হামিদ জমাদ্দার চাকরির মেয়াদ শেষে গত ৩ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।
স্বেচ্ছায় চাকরি ছাড়লেন এএসপি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার (এএসপি) একজন কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। ওই কর্মকর্তার নাম জন রানা। তিনি সিরাজগঞ্জের বেলকুচি সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
জন রানা ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত। তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেছে।
জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এএসপি জন রানাকে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, জন রানার নিজ জেলা রাজশাহী। তিনি ২০১৮ সালে ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। তবে তিনি কী কারণে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, তা জানা যায়নি।
Admin / Admin
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে