বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ সভাপতি আটক
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজউদ্দীন (৫৩) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বুধবার (০৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে।
আটক তাজউদ্দীন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২রা অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা নম্বর-০৪, তারিখ, ০২/১০/২০২৪। মামলার ধারা- ১৪৩/৪৪৮/৩৪১/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১০৯/১১৪/৫০৬(২) দন্ডবিধি মোতাবেক তাকে আটক করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদ কালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার একজন এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।ভোলার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ হস্তান্তর করবেন।
Rp / Rp
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
Link Copied