ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন করা যাবে না। - পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৪:৩১
আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন ২০২৪:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন করা যাবে না। সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়। বনবিভাগের দায়িত্ব টাকা বিতরণ করা না, তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা। 
 
তিনি জানান, বনায়নে ইউক্যালিপটাস ও একাশিয়া নয়, দেশীয় প্রজাতির গাছ লাগানো জরুরি। উপদেষ্টা বলেন, কৃষকের অধিকার বন বিভাগে নিশ্চিত করতে হবে। বন বিভাগ ও কৃষকের মধ্যে দ্বন্দ্ব দূর করতে হবে। বন, বনবাসী ও বন্যপ্রাণী একসঙ্গে শান্তিতে সহাবস্থান করবে।
 
বুধবার টাঙ্গাইলে 'সবুজ পৃথিবী' কর্তৃক আয়োজিত 'আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন-২০২৪'-এ প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। 
 
উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন থেকে কৃষি খাতকে রক্ষা করতে হবে। ভোগবাদী অর্থনীতির মডেল অনুসরণ করা যাবে না। দিনদুপুরে বাতি জ্বালিয়ে জ্বালানির অপচয় বন্ধ করতে হবে। রাষ্ট্রের ওপর চাপ কমাতে হবে। পলিথিন ব্যবহার থেকে বিরত থাকি। দূষণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। বাংলাদেশে পরিবেশ রক্ষার জন্য আমাদের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
 
উপদেষ্টা বলেন, পরিবর্তিত জলবায়ুর প্রভাব থেকে রক্ষায় জনগণের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।  তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তিগত এবং সামষ্টিক উদ্যোগ প্রয়োজন। তিনি তরুণ প্রজন্মকে এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
 
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদুল হক, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, এবং রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন,সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ। সভাপতিত্ব করেন ব্যুরো বাংলাদেশের ডিরেক্টর অপারেশন্স-ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এইচআরডি অ্যান্ড আইসিটি ফারমিনা হোসেন।
 
আন্তর্জাতিক এ পরিবেশ সম্মেলনে ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্টা পরিবেশ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

Rp / Rp

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ