ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

বিশেষ চেকপোস্টে ৩১০০০ পিস টাপেন্টাডল ও ১০০৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ বিভাগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৪:৩২
রাজধানীর কোতোয়ালী ও সূত্রাপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে ৩১ হাজার পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ও ১০০৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ বিভাগের কোতোয়ালী ও সূত্রাপুর থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলো সুমন চন্দ্র দত্ত (৪৫), শাহ পরান (২১) ও নাসিবুর রহমান ওরফে নাছিব (৪৬)।
 
মঙ্গলবার (০৫ নভেম্বর ২০২৪খ্রি.) রাতে কোতোয়ালী থানার বাবুবাজার ব্রিজ এলাকা ও সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে মাদক উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
 
মঙ্গলবার (০৫ নভেম্বর ২০২৪ খ্রি.) রাতে কোতোয়ালী থানার বাবুবাজার ব্রিজ সংলগ্ন রাস্তার উপর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করার সময় প্রাইভেট কারে দুটি কার্টুন পাওযা যায়। সন্দেহজনক হওয়ায় পুলিশ ঐ কার্টুন তল্লাশি করলে কার্টুনের মধ্যে ৩১ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওযা যায় যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় প্রাইভেট কারের ড্রাইভার শাহ পরান ও প্রাইভেট কারে থাকা সুমন চন্দ্র দত্তকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কোতোয়ালী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতো।
 
প্রসঙ্গত, টাপেন্টাডল ট্যাবলেট 'খ'শ্রেণীর মাদক হিসেবে ২০২০ সালের ৮ জুলাই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তফসিলভুক্ত। মাদকসেবীরা টাপেন্টাডল ট্যাবলেটকে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে।
 
অন্যদিকে গতকাল রাতে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে রাত ১১.৫০ ঘটিকায় সন্দেহভাজন নাসিবুর রহমানের কাঁধে থাকা একটি কালো রঙয়ের ব্যাগ তল্লাশি করে ১০০৪ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক চার লক্ষ টাকা) উদ্ধার করা হয় ও নাসিবুর রহমানকে গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নাসিবুর রহমান দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সূত্রাপুর এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ