প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপের উপর গুরুত্ব দিতে হবে -- ড. মোহাম্মদ আবু ইউছুফ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, আমরা শুধু প্রথাগত বিএ, এমএ পাস করছি এবং তাতেই সমাজে খুব গুরুত্ব ও মূল্য দিচ্ছি । এতে আমাদের ভবিষ্যৎ কিন্তু সংকটাপন্ন হতে পারে- যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্কিল ডেভেলপের প্রতি গুরুত্ব না দেই। তাই প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপের উপর গুরুত্ব দিতে হবে।
তিনি গতকাল খুলনা মহানগরীর বৈকালীর ইউসেপ খুলনার আঞ্চলিক কার্যালয়ে অস্ট্রেলিয়ান এইড ও গ্রিভেন্ট প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত চাকরি মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সমাজকল্যাণ সচিব বলেন, ইউসেপ বাংলাদেশ কিন্তু সেই স্কিল ডেভেলপের কাজটি করছে। ইউসেপ একটি ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা সমাজের যুবক- যুবাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে । এছাড়া বহির্বিশ্বে কাজ করতে হলে লেখাপড়ার পাশাপাশি সামাজিক স্কিল ডেভেলপও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, আমরা এখানে ১১ টি ট্রেডের পাশাপাশি সফট স্কিল এবং অটোমেশন এর উপর প্রশিক্ষণ দিয়ে যুবক- যুবাদের দক্ষ করে গড়ে তুলি এবং তাদেরকে শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করি। প্রতিবছর এখান থেকে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের পরিচালক, পিপল এন্ড এডমিনিস্ট্রেশন এ এম এমন মহসিন।
বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ পরবর্তী চাকরি নিশ্চিত করার লক্ষ্যে এ চাকরি মেলায় দেশি-বিদেশি ২৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় বেকার যুবাদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও জীবনবৃত্তান্ত সংগ্রহ করে এবং পর্যায়ক্রমে চাকরির ব্যবস্থা করবে। সকাল ১০টায় এ চাকরিমেলা শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। মেলার দ্বিতীয়ার্ধে ইউসেপ বাংলাদেশ এর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
Masum / Masum
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন
সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়
বাংলাদেশে, সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে