ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এদেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে -- উপদেষ্টা শারমীন এস মুরশিদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-১১-২০২৪ রাত ৯:২৯

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ। এ অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস বহু বছর ধরে লালিত হয়ে আসছে, নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এদেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই।

তিনি আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage-ICH) সুরক্ষার জন্য ইউনেস্কো কর্তৃক অনুমোদিত Implementing community based heritage festival in eight administrative division in Bangladesh শীর্ষ প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান কর্মকর্তা সুজান ভাইজ, বেসরকারি সংস্থা সমূহের প্রতিনিধ লুবানা মারিয়াম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পূর্বে প্রথাগত শাসনববস্থা আর চলতে দেওয়া হবে না। প্রথাগত শাসন ব্যবস্থাকে সাজাতে একটি ছোট সময়ের মধ্যে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের তরুণ সমাজ। তিনি বলেন, ৭১ এ স্বাধীনতার পর ৫৩ বছরে যে অসম্পূর্ণ কাজ ২০২৪ এর অন্তর্বর্তীকালীন সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়। তিনি ঘৃণা নয় ভালোবাসায় বাংলাদেশকে ভরিয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আনন্দ বৈভব: উৎসবের বাংলাদেশ' শিরোনামে আটটি বিভাগের আটটি উপাদানকে বেসরকারি সংস্থার ৮০ জন আর্টিস্ট এর সমন্বয়ে পরিবেশন করে। উপদেষ্টা তাদের পরিবেশন উপভোগ করেন।

Rp / Rp

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ