ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে রংপুরে এইচপিভি টিকাদান কর্মসূচি-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ৩:৫২

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে রংপুরে এইচপিভি টিকাদান কর্মসূচি-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ই নভেম্বর) রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকার রয়েছে কার্যকর ভূমিকা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকে এই টিকা সম্পর্কে গুজব ছড়াচ্ছে। এই গুজবের কোনো ভিত্তি নাই। এইচপিভি টিকা সম্পর্কে সঠিক বার্তা জনগণের নিকট পৌঁছানোর জন্য সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের এই টিকাগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক, শিক্ষক, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় আমন্ত্রিত অতিথির বক্তৃতায় রংপুরের সিভিল সার্জন ডা. মো. মোস্তফা জামান চৌধুরী  বলেন, রংপুর জেলায় এইচপিভি টিকাদানের উদ্দিষ্ট কিশোরীর সংখ্যা এক লক্ষ ১৪ হাজার ২১২ জন। এ পর্যন্ত ৮৮ হাজার ৮৫৭ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। যারা এখনো এইচপিভি টিকা গ্রহণ করেননি, তাদের টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। তিনি এইচপিভি টিকাপ্রদান কার্যক্রমকে সফল করতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় রংপুরের জেলাপ্রশাসক বলেন, এইচপিভি টিকাপ্রদান কর্মসূচি সফল করতে অভিভাবক, শিক্ষক ও কিশোরীদের এইচপিভি টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করতে হবে। জেলাপ্রশাসন ও অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের অনুষ্ঠানেও এইচপিভি টিকাগ্রহণ-সংক্রান্ত বার্তা প্রচার করতে হবে। তিনি রংপুর জেলায় এইচপিভি টিকাপ্রদান কর্মসূচি সফল করতে জেলাপ্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকগণ এইচপিভি টিকাপ্রদান সফল করার কৌশল, করণীয় ও সীমাবদ্ধতা সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেন। সাংবাদিকগণ জানান, এইচপিভি টিকাপ্রদান কর্মসূচি সফল করতে গণমাধ্যমের পক্ষ থেকে ব্যাপক প্রচার-কার্যক্রম চালানো হবে।

কর্মশালার শুরুতে ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের ফিল্ড অফিসার ডা. বিকাশ চন্দ্র দাস এইচপিভি টিকাপ্রদান বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক সোহেল পারভেজের সঞ্চালনায় কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ গোলাম আজম ও ইউনিসেফের স্যোশাল অ্যান্ড বিহ্যাবিয়ার চেঞ্জ অফিসার মনজুর আহমেদ বক্তব্য প্রদান করেন। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রংপুর জেলার দপ্তরসমূহের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Admin / Admin

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ