জীবনযাত্রাকে সহজ করতে কাজ করার অঙ্গীকার নতুন বাণিজ্য উপদেষ্টার
সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে সহজ করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন দায়িত্ব নেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
আজ সোমবার সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এর কাছে শপথ নেন শেখ বশির উদ্দিন। পরে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর আজ ছিল উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের তাঁর প্রথম কার্যদিবস।
বাণিজ্য উপদেষ্টা বলেন,মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অংকে যেটা বেড়েছে,ক্রয় ক্ষমতা সেভাবে বাড়েনি বরং ক্রয় ক্ষমতা কমেছে।আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।
কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আমি আপনাদের কাছে কোন ম্যাজিক প্রত্যাশা করছিনা।আমরা সম্মিলিতভাবে কাজ করবো।আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন।আপনাদের কাজকে আরো কার্যকর করার জন্য ইনসাফের সাথে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করবো।
তিনি বলেন, আমরা যদি ব্যবসা- বাণিজ্য বাড়াতে পারি,আমাদের সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ ঘটাতে পারি তাহলে ভালো করা সম্ভব।আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি।কর্মকর্তাদের সাথে তিনিও পরিশ্রম করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন,অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী মোজাম্মেল হকঅতিরিক্ত সচিব (রপ্তানি) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ , বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহা পরিচালক মো: আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব ডাব্লিউটিও অনুবিভাগ ড. নাজনীন কাওসার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Link Copied