ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান জানালেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১১-১১-২০২৪ বিকাল ৭:১১

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান জানালেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

'পাটের অতীত ঐতিহ্য ও ইতিহাস আছে। এর সম্ভাবনার কোন ঘাটতি নেই। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশ উপকৃত হলে আমরা সবাই উপকৃত হবো। পাটের ঐতিহ্য পুনর্জাগরণে এবং দেশের স্বার্থে সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে হবে। ' 

আজ সোমবার (১১ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একথা বলেন। 

সভার সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টার নেতৃত্ব ও নির্দেশনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

সভার শুরুতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন অতি. সচিব এএনএম মঈনুল ইসলাম। এসময় অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা,অতি. সচিব সুব্রত শিকদার, অতি.সচিব আরিফুর রহমান খান, যুগ্মসচিব রায়না আহমদ,উপসচিববৃন্দসহ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নেন শেখ বশিরউদ্দীন। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আজ উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তাঁর প্রথম কার্যদিবসে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ