ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে ই-সেবার ডকুমেন্টস্ এর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব - ভূমি সিনিয়র সচিব


এম এস হোসাইন photo এম এস হোসাইন
প্রকাশিত: ১২-১১-২০২৪ বিকাল ৫:৫৮

ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে ই-সেবা বা ই-কার্যক্রমের তথ্য বা ডকুমেন্টের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হয়, অন্যথায় সাইবার নিরাপত্তার অভাবে ডিজিটাল কার্যক্রম বা ট্রানজেকশনসমূহ হুমকির সম্মুখীন হতে পারে। বিগত সরকারের সময় জাতীয় পরিচয় পত্রের তথ্যসমূহ বেহাত হয়েছে বলে খবর বেরিয়েছে। এ বিষয়টি নাগরিকদের জন্য বিরাট হুমকি। তিনি আজ ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের এলাম্‌স কর্মসূচি কর্তৃক আয়োজিত ডিজিটাল স্বাক্ষর (ই-সাইন) বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ কর্মশালায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিম , ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত সচিবগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যোগদান করেন।

কর্মশালায় জানানো হয়, বর্তমানে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। কারণ ডিজিটাল স্বাক্ষর একটি ক্রিপ্টোগ্রাফিক কৌশল যা ডিজিটাল তথ্যের বিষয়গুলো নিশ্চিত করে। যেমন, অনলাইন কার্যক্রমে অংশগ্রহণকারীদের (প্রেরক ও প্রাপক) পরিচিতি, তথ্যের গোপনীয়তা নিশ্চিতকরণ, প্রেরক ও প্রাপক ডকুমেন্ট প্রেরণ ও প্রাপ্তিতে অস্বীকার করতে না পারা।সভায় আরো জানানো হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ডিজিটাল স্বাক্ষরের ব্যবহার শুরু করেছে। যেমন, রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি, পেশাদার সংগঠনসমূহ, সমিতি ও অংশীদারী কারবার নিবন্ধন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেন্ট্রাল ডিপোসিটোরি বাংলাদেশ লি:, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটির একাডেমিক সার্টিফিকেট সাইনিং।

ভূমি সিনিয়র সচিব বলেন, পৃথিবীতে যত তথ্য প্রযুক্তির জ্ঞানের পরিধি বাড়ছে, একটি শ্রেণি তত ফাঁক-ফোকর দিয়ে জালিয়াতি করে জন নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে।তিনি ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নে ডিজিটাল স্বাক্ষর ব্যবস্থার সহজ প্রশিক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, কর্মশালায় অংশগ্রহণকারীগণ ডিজিটাল স্বাক্ষর (ই-সাইন) এর ব্যবহার ও করণীয়, পিকেআই সিস্টেম, সংশ্লিষ্ট ধারা ও আইনের বিধিসমূহ সহ হাতে কলমে বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে জানতে পারবে। এতে করে প্রাপ্ত লব্ধ জ্ঞানের মাধ্যমে দেশকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সমাজে রুপান্তরে সহায়ক হবে।

পরে ভূমি সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি কর্মসূচি আয়োজিত কর্মশালা ও সকালে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের ১৩৯তম সভায় যোগদান করেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ