ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বাগেরহাটে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা


নাকিব মিজান, বাগেরহাট photo নাকিব মিজান, বাগেরহাট
প্রকাশিত: ১২-১১-২০২৪ রাত ১০:৫২

বাগেরহাটে জয় বাংলা শ্লোগান দিয়ে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন কালে পৌরসভার পুরাতন বাজার এলাকায় বিএনপি কেন্দ্রীয়

নেতা ও সাবেক সংসদ সদস্যসহ বাগেরহাট জেলা বিএনপির একাধিক নেতাকর্মীকে হামলা ও মারপিটের ঘটনায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার

ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) শ্রমিকদল শেখ শওকাত আলী বাদী হয়ে এ মামলায় করেন। এ মামলা প্রধান আসামী করা হয়েছে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারন

সম্পাদক খান আবু বক্কার। এছাড়া মামলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের

বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছে, ইসলাম নিকারী, খোকন শেখ, লেলিন, জুয়েল খলিফা, সবুজ শেখসহ ৪০ জন। এছাড়া মামলায় আরও ১শ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

উল্লেখ্য, জ্বালানী তেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনের জন্য বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার মোড় এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সে সময় জয় বাংলা শ্লোগান দিয়ে সমাবেশে হামলা চালায় বাগেরহাট জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাদের হামলায়

গুরুত্বর আহত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ ৩৫ জন। এসময় বিএনপি নেতাদের মারপিট শেষে

জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন এর বাড়ীতে হামলা ও ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Rp / Rp

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ