আরিচা ঘাটে বিআইডব্লিউটি এর অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষ এর পুরাতন লঞ্চ টার্মিনাল, শিবালয়, মানিকগঞ্জ এ অদ্য ১৪/১১/২০২৪ তারিখ সকাল ৮.০০ ঘটিকায়
বিআইডব্লিউটিএ'র ড্রেজার পাইপে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। উক্ত অগ্নিকাণ্ড সংগঠনের কারণ অনুসন্ধানের জন্য নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন।
এ প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয় ( ০৯) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে আহবায়ক এবং বিআইডব্লিউটিএ'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন)- কে সদস্য সচিব করে
করে মানিকগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের প্রতিনিধি, শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিএ'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং), এনএসআই, ডিজিএসএফআই এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। এ কমিটিকে সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ, সংগঠিত ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী সাত কর্ম দিবসের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দাখিল করতে বলা হয়েছে।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে