জনকল্যাণমুখী কাজে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না -- উপদেষ্টা আসিফ মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না।
আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেওয়ার কাজ করা হচ্ছে। এছাড়াও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোতে বৈষম্য বিলোপের জন্য জীবন দিয়েছে তাদের আত্মত্যাগ কে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে।
তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের যে স্পিরিটের জন্য তরুণরা রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা, যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে জীবন দেওয়া, আহত হওয়া, হাত হারানো, পা হারানো কিংবা চোখ হারানো, সেই আকাঙ্ক্ষা দু:খজনকভাবে কোন রাজনৈতিক দল সম্পূর্ণরুপে ধারণ করতে ব্যার্থ হচ্ছে।
রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে । তিনি বলেন, এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলে গুরুত্ব দিতে হবে এবং সরকারের বিভিন্ন সংস্কার কাজে তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
আজ (শুক্রবার) বিকেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে