ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ভুমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় ভুমি উপদেষ্টা


এম এস হোসাইন photo এম এস হোসাইন
প্রকাশিত: ১৭-১১-২০২৪ বিকাল ৫:১৩

স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশ দেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি  বিভাগীয় কমিশনাদেরকে মাঠ পর্যায়ে স্বচ্ছ ,জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিয়ে অধিকাংশ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সেবা প্রার্থী মানুষকে অনলাইনে নামজারি, হোল্ডিং নম্বর, ভূমি কর ও দাখিলা পদ্ধতিসহ সরকারের চলমান ডিজিটাইলেজেশন কার্যক্রম বিষয়ে ব্যপকভাবে সচেতন করতে হবে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত যুগোপযোগী প্রশিক্ষণদান কর্মসূচি অব্যাহত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এলাম্‌স কর্মসূচি আয়োজিত রাজধানীর তেজগাঁও, গুলশান, ক্যান্টনমেন্ট ও মোহাম্মদপুর থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য তেজতুরী বাজার মডেল শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এ এস এম সালেহ আহমেদ বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধে তেজতুরী বাজার মৌজাকে পাইলটিং এর আওতায় আনা হয়েছে। এ কার্যক্রমে ভূমি মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ কার্যক্রমের সুফল পর্যায়ক্রমে ঢাকা জেলার ১৯ টি সার্কেলের সব মৌজায় বাস্তবায়ন করতে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে উদ্বোধনকৃত মডেল মৌজা হতে প্রাপ্ত অভিজ্ঞতালব্দ জ্ঞান কাজে লাগাতে হবে।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ