ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

দুর্নীতি বন্ধ করলে দেশ এগিয়ে যাবে -- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৯-১১-২০২৪ রাত ১০:৩৫

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমাদের দেশের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় দুর্নীতি। আর দুর্নীতির কারণে সবচেয়ে বড় ভুক্তভোগী গরীব কৃষকেরা। তাই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতিকে ঘৃণা করতে হবে। দুর্নীতি করলে দেশের প্রতি অবদান ম্লান হয়ে যাবে। দুর্নীতি বন্ধ করলে দেশ এগিয়ে যাবে।

উপদেষ্টা আজ বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ খামার বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি শিক্ষিত ও ডক্টরেট ডিগ্রিধারী কর্মকর্তা রয়েছে। তাদের অবদান কৃষি তথা দেশের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিলো সাড়ে ৭ কোটি। এখন তা বেড়ে ১৭-১৮ কোটি হয়েছে। তা সত্ত্বেও কৃষি বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তাদের কার্যকর ভূমিকার কারণে কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। সেজন্য কৃষি কর্মকর্তারা ধন্যবাদ প্রাপ্তির যোগ্য।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কৃষি মন্ত্রণালয় অনেক ভালো কাজ করছে। তবে তাদের কিছু বদনামও আছে। গৃহীত কিছু প্রকল্প নিয়ে প্রশ্নও আছে। তাই কৃষকের জন্য সত্যিকারের উপকারী প্রকল্প গ্রহণ করতে হবে। উপদেষ্টা বলেন, ইউনিয়ন পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের জনবল সবচেয়ে বেশি। তাদের অনেকেই মাঠ পর্যায়ে ভালো কাজ করছে। আবার কিছু আছে যারা সঠিক সময়ে কৃষকদের পরামর্শ প্রদান করে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

মতবিনিময় সভায় উপদেষ্টা কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) মো. আবু জুবাইর হোসেন বাবলু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাং নাছির উদ্দীন, জেলা প্রশাসক ফরিদা খানম-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Rp / Rp

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ