ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

প্রধান উপদেষ্টা বরাবর রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের স্মারকলিপি পেশ


নুরজাহান আক্তার  photo নুরজাহান আক্তার
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ৩:১১

নুরজাহান আক্তারঃ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোট এর পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব এর মাধ্যমে স্মারক লিপি হস্তান্তর করা হয়। এ সময় ঐক্যজোটের মুখপাত্র এড এম আর মনজু, রেলওয়ে শ্রমিক দল, বি আর ই এল, রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, কারিগর পরিষদ ও স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে দেশের একটি বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান। রেলের ব্যবস্থাপনা ও পরিচালন পদ্ধতি দেশের অন্য যে কোন প্রতিষ্ঠানের চেয়ে ভিন্নতর। রেলকে বলা হয় “স্টেট উইথ ইন দি স্টেট”। বিসিএস (রেলওয়ে প্রকৌশল) ও বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্য) ক্যাডার থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়, যা দীর্ঘ দিনের রীতি। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার রেলওয়েকে পঙ্গু করার নানামুখী ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে রেলকে অজনপ্রিয় ও বিতর্কিত করেছে। আজগুবি নিয়োগবিধি ও অন্যান্য অনেক বিধি প্রনয়নের মাধ্যমে শ্রম অধিকার হরণ করেছে। এমনকি রেলওয়ে এ্যাক্ট সংশোধনের মাধ্যমে প্রস্তাবিত এ্যাক্টে দেশ বিরোধী ও শ্রমিক কর্মচারীদের অধিকার বিরোধী কিছু ধারা সংযোজন করে রেলওয়ে আইনের খসড়া প্রস্তুত করেছে। ছাত্র—শ্রমিক জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে গঠিত জনগনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আশা করি দেশ, রেলওয়ে এবং শ্রমিক স্বার্থ বিরোধী সকল বিধি ও সিদ্ধান্ত বর্জন করে রেলের সময় উপযোগী সংস্কার সাধন করা হবে। সেজন্য রেলব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখা অবশ্যক। অতিসম্প্রতি রেলওয়ের বর্তমান মহাপরিচালক পিআরএল এ গমন করবেন। রেলওয়েতে কর্মরত নন এমন কর্মকর্তা মহাপরিচালক পদে পদায়ন করা হবে মর্মে শোনা যাচ্ছে। যা অত্যন্ত উদ্বেগজনক। বর্তমান প্রেক্ষাপটে রেলওয়েতে কর্মরত নন এমন কর্মকর্তা মহাপরিচালক/মহাব্যবস্থাপক পদে পদায়ন করা হলে সর্বস্তরের রেল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে, যা সুষ্ঠু রেল পরিচালনা ও যাত্রীসেবা বিঘ্নিত করার ক্ষেত্রে ফ্যাসিস্টের দোসর ও সুযোগ সন্ধানী গোষ্ঠীর জন্য সুযোগ তৈরি করে দিতে পারে, যা আমাদের মোটেই কাম্য নয়। এমতাবস্থায়, সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা এবং বৈষম্যবিহীন বাংলাদেশ রেলওয়ে বিনির্মাণে, বাংলাদেশ রেলওয়ের প্রচলিত বিধি—বিধান অনুসরণ পূর্বক মহাপরিচালকের পদটি রেলওয়ে (প্রকৌশল) ক্যাডার ও রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক) ক্যাডার থেকে সম্মিলিত জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ