নিখোঁজের আটদিন পর থেকে ধান ক্ষেতে মিলছে মুস্তাফিজের টুকরো করা লাশের কিছু অংশ , পরিবারের আর্তনাদ
গত ৬ নভেম্বর থেকে ছেলে নিখোঁজের পর পরিবার ও এলাকাবাসী ধারনা করেছিলো মুস্তাফিজকে জ্বীনে হয়তো নিয়ে গেছে । কিন্তু নিখোঁজের আটদিন পর থেকে বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে গত ১৩ তারিখ থেকে এখনো বিভিন্ন সময়ে তার শরীরের আংশিক অংশ খুঁজে পায়। যার মধ্যে ছিলো হাতের কিছু অংশের হাড়, মাথার চামড়াসহ কিছু চুলের অংশ,পায়ের হাড়, নারীভুড়িসহ মাংসের টুকরা । এ ঘটনায় পুলিশ মুস্তাফিজের বন্ধু নাইমকে আটক করেছে।
মোস্তাফিজুর রহমান নওগাঁর পত্নীতলা উপজেলার মসরইল (শংকরপুর) গ্রামের কৃষক আনোয়ার হোসেন ও মা মোসলেমা দম্পতির এর একমাত্র পুত্র সন্তান। মুস্তাফিজ মধুইল বিএল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় গনিত বিষয়ে অকৃতকার্য হয়েছে । ছেলের লাশ খুঁজে না পাওয়ায় পরিবার শরীরের হাতের কিছু হাড়, মাথার চামড়াসহ কিছু চুলের অংশ, নারীভুড়িসহ মাংসের টুকরা ধর্মীয় রীতি অনুযায়ি দাফন সম্পুর্ন করে বৃহস্পতিবার রাতে।তবে মাঠের ধান ক্ষেতে এখনো লাশের বিভিন্ন অংশ প্রতিদিন খুজে পাওয়া যাচ্ছে।আর এটা দেখতে প্রতিদিন তার বাড়িতে নামছে মানুষের ঢল। মা মোসলেমা ও বোন জিন্নাতুনের আর্তনাদ স্বজনের মুখ আর শেষ বারের মত দেখা হলো না । এমন নৃশংস হত্যা যারা করেছে তাদের সর্বোচচ শাস্তির দাবি করেছেন পরিবার।মা মোসলেমা বেগম বলেন ছেলেকে শেষ বার মাগরিবের ওয়াক্তে নামাজ পরার সময় কথা বলেছে । সেই ছেলেকে আর দেখা হয়নি তার । এখন শুধু প্রতিদিন লাশের টুকরা কুড়াতে হচ্ছে। বোন জিন্নাতুন তার ভাইয়ের খুনির সর্বোচ্চ শাস্তি দাবী করেছেন। মোস্তাফিজের চাচা ইজাবুল মলবি বলেন বন্ধু নাঈম এর সাথে গেছেন নাঈম ফিরে আসলে ও আমার ভাতিজা ফিরে আসেনি। পরিবারের ধারনা ছেলের বন্ধু নাঈম কে ১০০ টাকা ধার দিয়েছিলো মোস্তাফিজ। সেটি বারবার ফেরত চাওয়ার ঘটনা তার পরিবার জানেন। নাইমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর প্রাথমিক ভাবে আলামত সংগ্রহ করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালে মর্গে পাঠায়।
এদিকে এলাকাবাসী বলছে- পাঁচ ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করতো মোস্তাফিজ । সেইদিনও মসজিদে মাগরিবের সালাত আদায় করেছিলো সে। কিন্তু এশার সালাত থেকে আর তাকে দেখা যায় নি । সবাই মনে করেছিলো জ্বীনে নিয়ে গেছে । কিন্তু এই কযেকদিনে ধান ক্ষেতের ভিতরে এমন লাশের অংশ দেখে তারাও বুজতে পারেন তাকে খুন করা হয়েছে । এলাকায় ভালো আচরনের জন্য মোস্তাফিজের সুনাম ছিলো বলে তারা জানিয়েছেন । এমন নৃশংশ ঘটনার সঠিক তদন্ত করে দোষী’র সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন সকলে ।
পুলিশ সুপার গাজিউর রহমান বলেন আটক নাঈম কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে খুনের সকল রহস্য উদঘাটিত হবে।
Rp / Rp
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা