বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বাগেরহাট সদর উপজেলার পার-নওয়াপাড়া গ্রামের কৃষক মো. ইশারাত খান তার দীর্ঘদিনের ভোগদখলকৃত মাছের ঘের অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১৯ বছর আগে স্থানীয় হারুন শেখের সঙ্গে যৌথভাবে পার-নওয়াপাড়া বিলে একটি মাছের ঘের পরিচালনা করতেন। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে সাড়ে তিন বিঘা জমির ওপর ঘের পরিচালনা শুরু করেন। এর মধ্যে অজিয়ার রহমানের এক বিঘা জমি বন্ধকসূত্রে তার দখলে আসে এবং স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে জমিটি ব্যবহার করে আসছিলেন বলে দাবি করেন।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট অজিয়ার রহমান জোরপূর্বক তার মাছের ঘের দখল করে নেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও আইনজীবীদের মাধ্যমে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। তার দাবি, প্রতিপক্ষ এক বিঘা জমি ছাড়া বাকি জমির মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারপরও বর্তমানে সাড়ে তিন বিঘা মাছের ঘের দখল করে রেখেছেন।
এ ঘটনায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন উল্লেখ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বৈধ দখল ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তার ভাই সেকেন্দার, বাসারত ও ভাগ্নে জেলাল হাওলাদার উপস্থিত ছিলেন।
Rp / Rp
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা এমপি ফজলে হুদা
বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি