ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

পরিবেশ মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যুত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সচিবের শোক


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ২:৫২
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যুতে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সচিব ড. ফারহিনা আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
 
আজ পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। তিনি ছিলেন সদালাপী ও সাদামনের মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম। তাঁর কর্মময় স্মৃতি সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মো. আকতার হোসেন (৫২) গত রাত ১২:৩০ মিনিটে মতিঝিল এজিবি কলোনিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৯৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং ২৯ বছর ধরে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। আমরা তাঁর সন্তানদের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি। 

Rp / Rp

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ