ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে বিনাসুদে ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকার আন্দোলনে নেওয়ার অভিযোগ, আটক তিন জন।


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ১০:৩৩
বাংলাদেশের বিভিন্ন জায়গার গ্রাম, মহল্লা থেকে শ্রমজীবি পুরুষ এবং মহিলাদের ঋণ দেওয়ার প্রলোভন এবং সমিতির কার্যক্রমের নামে ঢাকা শাহাবাগ সহ ঢাকার বিভিন্ন এলাকায় লোক জড় করে সমাবেশ, আন্দোলন এবং বিশৃঙ্খল তৈরি করার চেষ্টা করছে একটি পক্ষ্য।
 
মানিকগঞ্জেও এরকম ঘটনা ঘটেছে। সোমবার, (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে মানিকগঞ্জের উপজেলার মালঞ্চ গ্রামের রোকসানা আক্তার বলেন, 'বিনাসুদে এক লাখ থেকে কোটি টাকা ঋণ দিবো কইয়া ঢাকায় নিয়া গেছে। আমরা কি জানি ওইহানে আন্দোলন হইবো। বাস থাইক্যে (থেকে) নামতেও পারি নাই, ওই হানে (শাহাবাগে) যাওয়ার পরই দেখি মারামারি হইতাছে। কয়জন ছাত্ররা বাসে ওইঠা (উঠে) কয়জনরে লাঠি দিয়া বারি (আঘাত) দিছে, অনেকে মাইরও খাইছে। টাকা তো বড় কথা না, বাঁইচা আইছে হেইডাই কথা। ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি'।
এদিকে, ঢাকায় লোকজন জড়ো করার অভিযোগে ৩ জনকে আটক করছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
 
মানিকগঞ্জ সদর থানার ওসি, এস.এম. আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোকজন জড়ো করার ঘটনায় শহরের জরিনা কলেজ এলাকার বাসা থেকে দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলী আক্তারকে আটক করা হয়েছে। কি কারনে তারা এসব করছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২