রেলওয়ে ক্যাডার থেকে মহাপরিচালক পদায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর পোষ্য সোসাইটির স্মারকলিপি পেশ
বাইরে থেকে নয়, বাংলাদেশ রেলওয়ের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী রেলওয়ে ক্যাডার থেকে মহাপরিচালক পদায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার দুপুর ১ টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করেন রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান। দেশের গণপরিবহণ ব্যবস্থায় বাংলাদেশ রেলওয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষায়িত এই প্রতিষ্ঠানের কার্যক্রম মহাপরিচালক (গ্রেড-১) এর মাধ্যমে পরিচালিত হয়। বিসিএস (রেলওয়ে প্রকৌশল) এবং বিসিএস (রেলওয়ে : পরিবহণ ও বাণিজ্যিক)- এ দু'টি ক্যাডারের মধ্য থেকে সম্মিলিত জ্যেষ্ঠতার ভিত্তিতে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হয়।
মহাপরিচালক পদায়নের ক্ষেত্রে সুদীর্ঘকাল থেকেই এই রীতি অনুসরন করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে বর্তমানে কর্মরত জনাব সরদার সাহাদাত আলী আগামী ০৮/১২/২০২৪তারিখে পিআরএল এ গমন করবেন। সে কারণে ০৮/১২/২০২৪ তারিখের পূর্বেই মহাপরিচালক পদে নিয়োগের আবশ্যকতা রয়েছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী বাংলাদেশ রেলওয়েতে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে জেষ্ঠ্য কর্মকর্তাকে মহাপরিচালক পদে পদায়ন করা হবে- এটা রেলওয়ের কর্মকর্তা, কর্মচারী ও পোষ্যদের প্রত্যাশা। বাংলাদেশ রেলওয়ের মতো একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের মহাপরিচালক পদে দায়িত্ব পালনের জন্য রেলওয়ের বিভিন্ন কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকা অত্যন্ত প্রয়োজন। সে আলোকে নিয়োগ বিধি অনুযায়ী রেলওয়ের উভয় ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তার মাধ্যমে পদটি পূরণযোগ্য।
সম্প্রতি রেলওয়েতে কর্মরত নয় এমন কর্মকর্তা দ্বারা পদটি পূরণ/নিয়োগ করা হতে পারে মর্মে শোনা যাচ্ছে,যা অত্যন্ত উদ্বেগজনক। রেলওয়েতে কর্মরত নয় এমন কর্মকর্তা মহাপরিচালক পদে পদায়ন করা হলে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং বিক্ষিপ্ত আন্দোলন-সংগ্রামও শুরু হয়েছে। যেকোন মুহুর্তে রেলপথ অচল হয়ে যেতে পারে। বিশেষায়িত এই কারিগরি প্রতিষ্ঠানের মহাপরিচালকগণ দীর্ঘ দিন রেলওয়েতে চাকুরি করার পরে মহাপরিচালক পদে নিয়োগ লাভ করে থাকেন।দীর্ঘ চাকুরি জীবনে বিভিন্ন স্তরের পদে কর্মরত থেকে রেলওয়ে অপারেশন, বাজেট ব্যবস্থাপনা, রেল নেটওয়ার্ক, বাণিজ্যিক কার্যক্রমসহ বিশেষায়িত কার্যক্রম (সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, স্টোরস ম্যানেজমেন্ট এবং পরিবহন ও বাণিজ্যিক ব্যবস্থাপনা) সম্পাদনের মাধ্যমে মহাপরিচালক পদের দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করেন।
রেলওয়ের অভিজ্ঞতা বহির্ভূত কোন কর্মকর্তার পক্ষে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সুচারুভাবে পালন করা সম্ভব নয়। এর ফলে রেল পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ নিরাপদ ও সুষ্ঠু রেল অপারেশন এবং যাত্রীসেবা বিঘ্নিত হতে পারে। এ অবস্থায় বাংলাদে রেলওয়েকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ১৩ সেপ্টেম্বর ২০২১তারিখের বাংলাদেশ রেলওয়ের সংশোধিত জনবল কাঠামো অনুসরণ পূর্বক মহাপরিচালকের পদটি বর্তমানে কর্মরত বিসিএস (রেলওয়ে : প্রকৌশল) এবং বিসিএস (রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিক) ক্যাডার থেকে সম্মিলিত জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা পদায়নের অনুরোধ জানানো হয়। অন্যথায় রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে