ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

কিশোরগঞ্জে আইনজীবীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


বাহাউদ্দিন, কিশোরগঞ্জ photo বাহাউদ্দিন, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৪:৩২

ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকনের অন্ধ সমর্থকদের হামলায় চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জজকোর্ট প্রাঙ্গনে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ২৬ নভেম্বর চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষের সময় ইসকনের অন্ধ সমর্থকদের হামলায় চট্টগ্রাম জজকোর্টর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি জজকোর্টের পিপি এ্যাড. মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিপি এ্যাড. জালাল মোহাম্মদ গাউস, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম মঞ্জরুল ইসলাম জুয়েল, কিশোরগঞ্জ সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি নেতা এ্যাড. শরীফুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এম এ সায়েম মজুমদার, এ্যাড. শফিউজ্জামান শফিসহ অর্ধশত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা