ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৫:২৬
পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ন” শীর্ষকসমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আজ “পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন'  সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন সেমিনারে কিছু প্রস্তাবনা এসেছে। এই প্রস্তাবনাগুলো যেন রিভাইজড আকারে আসে। যা দীর্ঘমেয়াদে এ অঞ্চলের উন্নয়নে ফলাফল নিয়ে আসতে পারে। আমাদের সে লক্ষ্যে কাজ করতে হবে। উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় পূর্তভবনে নগর উন্নয়ন অধিদপ্তর  গৃহায়ন ও গণপূর্ত আয়োজিত 'পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন' শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন বিষয়ে সেমিনারে এ কথা বলেন। 
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে  বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহের প্রত্যাশিত সেবা নিশ্চিতকল্পে Coastal Zone Management Rule প্রণয়ন করার  পাশাপাশি সারা দেশের পরিকল্পিত ও সুষম উন্নয়নের লক্ষ্যে স্থানিক পরিকল্পনা (Spatial Planning) প্রণয়ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 
 
সেমিনারে“পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন এবং “Formulation of National Spatial Plan” সংক্রান্ত দুটিবিষয়েউপস্থাপনা প্রদান করা হয়।এ প্রবন্ধের ওপর আলোচনা করেন বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক, অধ্যাপক ড. ইসরাত ঈসলাম ও অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন হাসান।স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত সচিব মো: মাহমুদ আলী। 
 
আজকের সেমিনারে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব:), অতিরিক্ত সচিব মো: আব্দুল মতিন, অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আখতার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান। আরো উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ ও মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ