মৎস্য উৎপাদন বাড়াতে অভয়াশ্রম বৃদ্ধি করতে হবেঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মৎস্য উৎপাদন বাড়াতে মৎস্য অভয়াশ্রম বৃদ্ধির আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশীয় মাছ খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায় সেলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করছে। শনিবার (৩০শে নভেম্বর) বিকালে রংপুরের গংগাচড়া উপজেলার কচুয়া বাজারে কেএন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
স্হানীয় মৎস্যজীবীরা জেলে কার্ড বৃদ্ধি, ইলিশ মৌসুমে খাদ্য নিরাপত্তা, মৎস্য অভয়াশ্রম, তিস্তা নদী খননের ওপর গুরুত্বারোপ করেন। এসময় প্রান্তিক খামারিরা বলেন, তিস্তার চরাঞ্চলে মহিষের ভাল সম্ভাবনা আছে। এখানে মহিষ গবেষণা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানান। তারা বলেন, ভুট্টা গাছ থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্টমানের গো-খাদ্য। যা সারা বছর ডেইরি খামারি ও গরু পালনকারীদের গো-খাদ্যের যোগান দিতে পারে। ভুট্টা গাছ থেকে উৎকৃষ্টমানের গো-খাদ্য তৈরি পদ্ধতি গংগাচড়াতে চালুর জন্য অনুরোধ করেন তারা। বক্তারা বলেন, তিস্তার পানি প্রবাহ কমে যাওয়ায় পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। শুধু পরিবেশ নয় অর্থনীতিতে ভীষণ প্রভাব পড়ছে যার ফলে তিস্তা অববাহিকার মানুষকে এ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।
এসময় উপদেষ্টা বলেন, তিস্তার এ দুঃখ লাঘবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে করণীয় বিষয়ে উত্থাপন করা হবে। উপদেষ্টা আরো বলেন, এ অঞ্চলের মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের জন্য সরকার কাজ করে যাচ্ছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ায় ইলিশ এখন তিস্তায়ও পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আগামীতে ৪০ কেজি মাসিক ভিজিএফ এর পরিবর্তে ৫০ কেজি এবং ২৫ কেজি এর পরিবর্তে ৪০ কেজি চাল বরাদ্দ দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তিস্তা নদীরক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)'র প্রকল্প পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রংপুরের উপপরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ। গণসমাবেশে স্থানীয় মৎস্যজীবী, প্রান্তিক খামারি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Link Copied