ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ৪:৪৭
আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৪  (২৫ নভেম্বর - ১০ ডিসেম্বর) পালন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মন্ত্রণালয়াধীন দপ্তর, সংস্থা, বিভিন্ন নারী সংগঠন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, এনজিও সমূহের সমন্বয়ে এক র‍্যালি অনুষ্ঠিত হয় । র‍্যালিটি উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।  র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
 
র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নীতিগত ও সামাজিক ইতিবাচক পরিবর্তন সাধন করা এখন সময়ের দাবি উল্লেখ করে বলেন, আমরা নির্যাতন মুক্ত সমাজ চাই, নির্যাতন মুক্ত দেশ চাই। তিনি বলেন, আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ গড়ব। 
 
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য "নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি"। 
 
তিনি বলেন, ৪০ শতাংশ নারী সহিংসতা স্বীকার হচ্ছে, এ সহিংসতা দূর করতে হবে, নজরদারি বাড়াতে হবে ও গবেষণার জায়গায় নিয়ে আসতে হবে কিভাবে একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে পারি। তিনি বলেন, এজন্য নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে সততা ও আন্তরিকতার সাথে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানান।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ