পলিথিন মুক্ত পর্যটন মৌসুমের প্রথম জাহাজ সেন্টমার্টিন এ পৌঁছাল
১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টায় মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ এমভি বারআউলিয়া কক্সবাজারের বিআইডব্লিউটি এর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। এই যাত্রায় ৬৫৩ জন পর্যটক অংশগ্রহণ করেন, যাঁদের সবাইকে পলিথিন ও প্লাস্টিকমুক্ত ভ্রমণের শর্ত মেনে যাত্রার অনুমতি দেওয়া হয়।
জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ট্রাভেল পাস যাচাই শেষে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করা হয়। জাহাজে প্রবেশের সময় পর্যটকরা তাঁদের সাথে থাকা পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য নিকটস্থ গার্বেজ বিনে জমা দেন। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তাঁদের বিনামূল্যে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক নিজে জাহাজে উপস্থিত থেকে পর্যটকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পর্যটকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ব্যবস্থাপনার সার্বিক সুষ্ঠুতা ও পরিবেশবান্ধবতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন নিয়ন্ত্রণে গঠিত কমিটি, ট্যুরিস্ট পুলিশ, এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তাদের সমন্বিত তৎপরতা সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার জন্য একটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার এই উদ্যোগ পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে পর্যটকদের পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। মন্ত্রণালয়ের পক্ষে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে