ইটনায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ইটনা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন, ইটনা উপজেলা জামায়াত ইসলামির আমীর হাফেজ আবুল হোসাইন, বীরমুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুরসহ স্থানীয় সাংবাদিকগণ।
সভায় আরো উপস্থিত ছিলেন ইটনা উপজেলার সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহনাফ, ইটনা থানা অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুর রহমান মাস্টার প্রমুখ।
সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিন্ধান্ত গৃহীত হয়।
Rp / Rp
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ