শার্শার সীমান্ত ইছামতি নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার
যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট গ্রামে ইছামতি মতি নদী থেকে বাংলাদেশি দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মৃত্যুকারিরা হলো-বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই থানা জেলার কাগজপুকুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালানী পন্য এনে বাংলাদেশে সরবরাহ করে। গতকাল রাতে চোরাচালানী পন্য আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয় এবং বিএসএফের নির্যাতনের মারা যায়। পরে রাতে যেকোন সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার পাঁচ ভুলোট এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে দুটি লাশ পাওয়া গেছে। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
Rp / Rp
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
Link Copied