ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

যাকাত বোর্ড হতে চলতি অর্থবছরে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ বিকাল ৬:৩০
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত যাকাত বোর্ড হতে চলতি অর্থবছরে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বোর্ডের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যাকাত বোর্ডের ৬৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। 
 
জুলাই বিপ্লবের পর নবগঠিত যাকাত বোর্ডের এ সভায় বোর্ডের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বোর্ডের সদস্যরা ঐকমত্য পোষণ করেন। যাকাত বোর্ডের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও যাকাত ফান্ডে অর্থ প্রদানে সম্ভাব্য যাকাতদাতাদের উদ্বুদ্ধ করতে প্রচার কার্যক্রম জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া, যাকাত ফান্ড নীতিমালা সংশোধন ও পরিমার্জনের জন্য বোর্ডের সদস্য চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রবীণ মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিনকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 
 
এসভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, বোর্ডর সদস্য অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) মোঃ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোঃ শাহিনুর ইসলাম, আকবর কমপ্লেক্স মাদরাসা ঢাকার অধ্যক্ষ শায়েখ মুফতি দেলোয়ার হোসাইন, চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রবীণ মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মো: নিজাম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা শহীদুল হক, ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী জসিম উদ্দীন আজহারী, বিকেএসইএ'র সভাপতি মুহম্মদ হাতেম, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ