ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে মাঠে রয়েছে র্যাব
নির্বাচনী সহিংসতার অভিযোগে গত ৭২ ঘণ্টায় একজন উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিসহ ৫০ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বেশকিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি, বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণার কেন্দ্রে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছে।’
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘গত ৭২ ঘণ্টায় বগুড়ার একজন উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে একাধিক লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তারা সেই তথ্য র্যাবকে দিয়েছেন। যারা এ ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে।’
জাতীয় নির্বাচন সামনে রেখে র্যাবের গোয়েন্দাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা সহিংসতা করতে পারে তাদের বিষয়ে কাজ করছি। এসব ব্যক্তিকে নির্বাচনের আগে যদি তাদের পাওয়া যায় তাদেরও আইনের আওতায় আনা হবে।’
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়োগের তথ্য রয়েছে কি না জানতে চাইলে র্যাবের মুখপাত্র বলেন, ‘প্রার্থীর অনুসারীরা ভাড়াটিয়া ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করছে বা করতে পারে এমন তথ্য রয়েছে।
এ বিষয়ে আমরা কাজ করছি। এ ধরনের সন্ত্রাসী বা আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান।’
Admin / Admin
ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩ সদস্য গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিঃ চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার
সিলেট থেকে কেনা শখের তিন কুরবানির গরু ছিনতাই; উদ্ধার করলো বংশাল থানা পুলিশ
অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর থেকে ০১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আহমেদ (২৫)’কে গ্রেপ্তার করেছে র্যাব-২
১৪০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
বিটিসিএল-এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি
এক রাতেই স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা! এরপর ফোনে যা বলেছিল ফাইভ মার্ডার ঘতক
সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি
তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি