ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

৪৭ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ১২:৩২
২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি.মধ্যরাতে শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাজা মোল্লা (৩০) ও ২। মোঃ ওমর ফারুক (২৩)।
 
শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ০১:৫৫ ঘটিকায় শ্যামলীর টিবি হাসপাতালের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
 
ডিবি-উত্তরা সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সামনে অবস্থান নেয়। ডিবি পুলিশের কাছে তথ্য ছিলো যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি কাভার্ডভ্যানে করে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে। রাত আনুমানিক ০১.৫৫ ঘটিকার সময় কাভার্ড ভ্যানটি শ্যামলী টিবি হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ৪৭ কেজি ৫০০ গ্রাম নিষিদ্ধ মাদক গাঁজা জব্দ করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য নয় লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মাদক কেনা-বেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ। 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।
 
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২