বনশ্রীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান গ্রেফতার
৩০ ডিসেম্বর, ২০২৪ খ্রি.বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বরিশাল সদরের সাবেক দু'বারের উপজেলা চেয়ারম্যান এবং বরিশাল চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু (৬০) কে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) রাত ৯:০০ঘটিকায় খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ বিকেল আনুমানিক সাড়ে তিনটায় বনশ্রী জি ব্লকের ৫ নং রোডে ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর দাড়ালো অস্ত্র-সস্ত্র, দা, চাপাতি ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫ নং রোডের ৫৬ নং বাড়ির সিড়িঁতে গুলিবিদ্ধ হন ভিকটিম মোছাঃ মায়া ইসলাম (৫১)। আহত মায়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই ২০২৪ তারিখে মায়া ইসলাম মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত সাইদুর রহমান রিন্টুকে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইদুর রহমান রিন্টুর বিরুদ্ধে খিলগাঁও থানার মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Rp / Rp
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০
মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি দেশীয় পিস্তলসহ ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র্যাব-২
Link Copied